| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পটুয়াখালী-৩: নুরের পথে ‘কাঁটা’ বিদ্রোহী মামুন

  • প্রকাশের সময় : 07-01-2026 | 06:05 PM
পটুয়াখালী-৩: নুরের পথে ‘কাঁটা’ বিদ্রোহী মামুন
ad728
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াই শুরুর আগেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে আসনটি নুরকে ছেড়ে দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় বিএনপির একটি বড় অংশ কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কোমর বেঁধে নেমেছে।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালে হঠাৎ করে গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেওয়া এবং পরবর্তীতে তার নিষ্ক্রিয়তা তৃণমূলকে হতাশ করেছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার আর কোনো ‘বহিরাগত’ বা অন্য দলের প্রার্থীকে মেনে নিতে পারছেন না তারা। দলের পদধারী নেতারা হাসান মামুনের পাশে থাকায় নুরের নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়েছে। বহিষ্কৃত হওয়ার পরও হাসান মামুনের জনপ্রিয়তায় ভাটা পড়েনি, বরং দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা প্রকাশ্যেই তার নির্বাচনী কাজ করছেন।

এই পরিস্থিতিতে চরম বিব্রত ও ক্ষুব্ধ নুরুল হক নুর। বিভিন্ন সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলছেন, কেন্দ্রীয় সমর্থন পাওয়ার পরও স্থানীয় নেতাদের অসহযোগিতা মেনে নেওয়া যায় না। জোটের প্রার্থীদের ক্ষেত্রে তৃণমূলের এমন আচরণে তিনি কেন্দ্রীয় বিএনপির কাছে নালিশ জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন। তবে তৃণমূলের একাংশ বলছে, হাসান মামুন দীর্ঘ সময় দলের দুঃসময়ে পাশে ছিলেন, তাই দল যে সিদ্ধান্তই নিক তারা মামুনের পক্ষেই লড়বেন।

ভোটের সমীকরণ আরও জটিল করে তুলেছে ভৌগোলিক অবস্থান। গলাচিপা উপজেলায় নুরুল হক নুর ছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের শক্তিশালী প্রার্থী থাকায় সেখানে ভোট তিন ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, দশমিনা উপজেলা থেকে হাসান মামুন একমাত্র হেভিওয়েট প্রার্থী হওয়ায় তিনি বড় ধরনের সুবিধা পেতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহ প্রশমন করতে না পারলে এ আসনে নুরের জয় পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

সুমন খান/রাজধানী




হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ad300