| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুলো

সমগ্র জাতি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সে ক্ষেত্রে ইসির ভূমিকা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তারা যদি এবারের নির্বাচন সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না করতে পারে তাহলে দেশ গণতন্ত্রহীনতায় ভুগবে। এদিকে দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বলেছেন, এ বারের নির্বাচন তার কমিশনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, ফেল করলে দেশ গণতন্ত্রহীনতায় পর্যবসিত হবে। ইসিকে তার সাংবিধানিক ক্ষমতার পূর্ণ প্রয়োগ, প্রশাসনও আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের অধীনে রাখা এবং ভোটারদের বুথমুখি করার আহ্বাণ জানান দল ও বিশেষজ্ঞরা। এবারে ইসি সেনাবাহিনীকে ব্যাপকভাবে মাঠে রাখার চিন্তা ভাবনা করেছে, যেটা একটা ভালো দিক বলে অনেকেই মনে করছেন।

  • প্রকাশের সময় : 21-11-2025 | 03:38 AM
ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ
ad728


এন রায় রাজা: ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কি পরামর্শ তা জানতে মাসাধীককাল ব্যাপী রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, নির্বাচন বিশ্লেষকসহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন ইসি। এ সংলাপ থেকে প্রায় সকলেই শক্তিশালী নির্বাচন কমিশন, মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখাসহ একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে। তারা বলেছেন, বিগত বেশ কয়েকটি নির্বাচন প্রহসনের নির্বাচন হওয়ায় এবারের নির্বাচন জাতীর কাছে একটা মাইল ফলক। সমগ্র জাতি ত্রয়োদশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সে ক্ষেত্রে ইসির ভূমিকা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তারা যদি এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না করতে পারে তাহলে দেশ গণতন্ত্রহীনতায় ভুগবে। এদিকে দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বলেছেন, এ বারের নির্বাচন তার কমিশনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, ফেল করলে দেশ গণতন্ত্রহীনতায় পর্যবসিত হবে। তবে ইসি সেনাবাহিনীকে ব্যাপকভাবে মাঠে রাখার চিন্তা ভাবনা করছে যেটা একটা ভালো দিক বলে অনেকেই মনে করছেন।

মাসাধীককাল ব্যাপী সংলাপের সারাংশে যা উঠে এসেছে তা থেকে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব দেয়া হয়েছে। আবার  মাঠ প্রশাসনের আগেরকার ভোটে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল চেয়েছে জামায়াত। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে দলগুলোর পক্ষে-বিপক্ষে মত। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দলগুলোর সহায়তা চেয়েছে ইসি। 

এক কথায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ থেকে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আবার ইসি কতটা কার্যকর বা কঠোর ভূমিকা নিতে পারবে, সেটা নিয়েও কোনো কোনো দলের সংশয় রয়েছে। তারা অনেকেই মনে করছে নির্বাচন শুধু কমিশনের ওপর নির্ভর করে না, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, মাঠ কর্মী, দল ও রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভর করে। যা বিগত তিন তিনটি নির্বাচনে মোটেই পরিলক্ষিত ছিল না। এবারের ইসি জাতীয় নির্বাচনের জন্য সময়ও কম পেয়েছে, তারা কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে বলে ইসির সংলাপে মতামত উঠে এসেছে। 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন নির্বাচন বিশ্লেষক, গণমাধ্যম, সংগঠনসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি। এর অংশ হিসেবে গতকাল বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে দুই পর্বে মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। 
সংলাপে অংশ নিয়ে বিএনপি আগামী সংসদ নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।
এ ছাড়া সংলাপে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন করে সেনাসদস্য মোতায়েন, আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া, নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো রোধে ব্যবস্থা নেওয়া, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠন করা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা নেওয়া, নির্বাচনী আইনবিধি সংস্কারে দলগুলোর সঙ্গে আবার আলোচনা করা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করার পরামর্শ এসেছে।

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে আইনে যে সংশোধনী আনা হয়েছে, সেটা নিয়েও দলগুলোর কাছ থেকে পক্ষে-বিপক্ষে বক্তব্য এসেছে সংলাপে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার বিকেলের সংলাপে সিইসি বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার ও ইসি ওয়াদাবদ্ধ। এ ক্ষেত্রে দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ভোটারদের ভোটকেন্দ্রে আনতে উদ্বুদ্ধ করতে তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান।এবারের নির্বাচন তাদের কাছে মাইল ফলক বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি আরও বলেন, দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সামাজিক বাস্তবতাটা মেনে নিয়েই ইসিকে এগোতে হবে। দলগুলোর পরামর্শ ইসি বিবেচনায় রাখবে। তবে ইসি তো একা নির্বাচন করে না, এর অনেক স্টেক হোল্ডার, সবার চেষ্টা থাকতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের।  সংলাপে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। সংলাপ সঞ্চালনা করেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি ১৩ নভেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। ইসি সূত্র জানায়, গতকাল পর্যন্ত ৪৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও তৃণমূল বিএনপি বাদে বাকি ৪৭টি দল সংলাপে অংশ নিয়েছে। এ ছাড়া ইসিতে নিবন্ধিত জাতীয় পার্টি (জাপা), আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, তরীকত ফেডারেশনকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এই পর্যায়ে শেষ। কিছু দলের নিবন্ধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে। কোনো দল নিবন্ধন পেলে তাদের সঙ্গে আবার আলোচনা হতে পারে। জাপা ও ১৪ দলের শরিকদের সংলাপে ডাকা হবে কি না এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে ইসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সংলাপে বিএনপির পক্ষ থেকে ডিসি ও ইউএনওদের বদলে ইসির কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। আবদুল মঈন খান সংলাপে বলেন, নির্বাচনে কয়েক লাখ নির্বাচন কর্মকর্তা প্রয়োজন। ইসির এত লোকবল নেই। কিন্তু ইসির যতটুকু জনবল আছে, তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ইসির উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবে। দেখবেন এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি বোতাম আছে। একটি হচ্ছে ডিসি, একটি হচ্ছে এসপি, একটি হচ্ছে ইউএনও, আরেকটি হচ্ছে ওসি। এ চারটি বোতাম টেপা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। ৩০০ আসনে নির্বাচনের ফলাফল বের হয়ে আসে। এ পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, তারা ইসিকে সব সহায়তা করবেন। কিন্তু ইসিকে শক্ত থাকতে হবে। সরকারের কাছে ইসি নতজানু থাকলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবে। দেখবেন এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন সংলাপে বলেন, ভোটের মাঠের মতো অনলাইন প্ল্যাটফর্মেও সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) গুরুত্বপূর্ণ। নানাভাবে অনেকের চরিত্র হনন, ভুয়া তথ্য, অপতথ্য, এআই ব্যবহার করে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি ইসির অধীনে কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা রাখা; প্রয়োজনে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে কথা বলা; বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

*** লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল চায় জামায়াত:

বিগত তিন তিনটি নির্বাচনে প্রশাসন ও অাইন শৃঙ্খলঅ বাহিনীর ভূমিকা প্রশ্ন বিদ্ধ ছিল মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পক্ষে মত তুলে ধরে দলটির প্রতিনিধি মিয়া গোলাম পরওয়ার বলেন, লটারির মাধ্যমে বদলি করা হলে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তিনি বলেন, এর আগেও কয়েকটি নির্বাচন কমিশনের সময়ে তফসিল ঘোষণার পর এক রাতে সব ডিসি-এসপির বদলি হয়েছে। তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এমন সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে । তারা তফসিলের পর লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে বদলি ও পদায়নের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া তফসিল ঘোষণার আগেই সরকারের সঙ্গে সমন্বয় করে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া এবং ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ব্যবহারের বিধান রাখার পরামর্শ দেয় দলটি।

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেওয়া হলেও নির্বাচনী আচরণবিধিতে তার উল্লেখ না থাকার বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন মিয়া গোলাম পরওয়ার। পোস্টাল ব্যালটে প্রবাসীরা কীভাবে গণভোট দেবেন, সে বিষয় স্পষ্ট করা, প্রবাসী ভোটের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিকল্প হিসেবে পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশনের বিধান করার প্রস্তাব দেন তিনি।সংলাপে জামায়াতে ইসলামীর পক্ষে আরও অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আইনজীবী শিশির মনির।

*** ইসির সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেনতুন নিবন্ধন পাওয়া এনসিপি। ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি যদি তার স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে পারে এবং তার প্রতিশ্রুতি যদি সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে এনসিপি ইসিকে শতভাগ সহযোগিতা করবে। তিনি ইসিকে কোন দলের প্রতি দূর্বলতা বা বিশেষ সুবিধা দেবার বিষয়টি উল্লেখ করে বলেন, এবারের আরপিওতে এ ধরনের সুযোগ দিতে পারে ইসি।
নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করার সামর্থ্য ইসির আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। নির্বাচনী আচরণবিধির ৭ ধারার চ উপধারাই ইসির ‘প্রথম পরীক্ষা’, এমন মন্তব্য করে জহিরুল ইসলাম সংলাপে বলেন, ‘বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া। সে ক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে তার ওপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে। তখন এই কমিশনের সক্ষমতাটা দেখা যাবে। এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

চাপের মুখে একটি দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে ইসির ভূমিকার সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব রাশেদ খাঁন। বিকেলের সংলাপে তিনি অভিযোগ করেন, ইসি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারছে না।

ইসি সূত্র জানায়, গতকাল পর্যন্ত ৪৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও তৃণমূল বিএনপি বাদে বাকি ৪৭টি দল সংলাপে অংশ নিয়েছে। এ ছাড়া ইসিতে নিবন্ধিত জাতীয় পার্টি (জাপা), আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, তরীকত ফেডারেশনকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।

নির্বাচনের পরিবেশ তৈরি করাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সংলাপে অংশ নিয়ে তিনি সরকার, ইসি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে ‘নির্বাচনী পরিবেশ মনিটরিং কমিটি’ গঠনের দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে ইসি কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভালো নির্বাচন করতে পারবে না। অতীতে যখন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, তখনই কেবল দেশে ভালো নির্বাচন হয়েছে।
মাসাধিককাল ব্যাপী সংলাপে নির্বাচন বিশেষজ্ঞ থেকে গণমাধ্যমব্যক্তিত্ব এবং দলগুলোর পক্ষ থেকে ইসিকে সাংবিধানিক ক্ষমতার পূর্ণ প্রয়োগ, নির্বাচনে সেনা বাহিনীকে ম্যাজিট্রেসি পাওয়ার দিয়ে মাঠে অধিক সংখ্যক নামানোসেব দলগুলোর জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড সমান বজায় রাখা, প্রশাসন ও আইন শৃঙ্খলঅ বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন, চাঁদাবাজ, অবৈধ অস্ত্র উদ্ধার, দাগি মাস্তানদের গ্রেপ্তার, মাঠে ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া, ভোটারদের বুথমুখি করতে ব্যাপক প্রচার প্রচারণা, কেন্দ্রে সিসি টিভি বসানো এবং গণমাধ্যমকে অবাধ নির্বাচনী কভারেজের সুযোগ দেবার দাবি জানান।




এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে , ৩০০ আসনই লক্ষ্য

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে , ৩০০ আসনই লক্ষ্য

ad300