আজকের এই সংসদকে জনগণের সংসদ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই সংসদের দিকে তাকিয়ে আছে। সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও তিনি জোর দেন।
নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার এই সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর কেন্দ্রে পরিণত করতে চায়। তিনি স্পিকারকে আশ্বস্ত করেন যে, সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশে জনগণের প্রতিটি দাবি যেন সংসদে গুরুত্ব পায়, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিরোধী দলসহ সকল সদস্যকে সংসদের মর্যদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।