| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান। সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে ড. মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছে।

  • প্রকাশের সময় : 23-01-2026 | 08:06 PM
বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
ad728
বাংলাদেশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।

সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে ড. মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছে। প্রধান উপদেষ্টা বলেন, দেবী সরস্বতী যেহেতু সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক, তাই এই উৎসবের শিক্ষা হওয়া উচিত অজ্ঞতা দূর করে আলোর পথে চলা।

তিনি আরও প্রত্যাশা করেন যে, দেশের অর্জিত শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির জন্য না হয়ে সমাজের কল্যাণে কাজে লাগানো হয়। জ্ঞান দিয়ে দুস্থ ও দুর্বলের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বাণীর শেষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।




সর্বশেষ সংবাদ
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত পরবর্তী স

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত পরবর্তী স

ad300