| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দেশে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো ঠাঁই নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : 27-02-2026 | 03:37 PM
দেশে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো ঠাঁই নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ad728
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমান দেশে চাঁদাবাজি বা দুর্নীতির কোনো সুযোগ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাটের কালাই উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারের উন্নয়ন ও সুশাসন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশে এখন আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সময়। প্রধানমন্ত্রী এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলছেন যেখানে সাধারণ মানুষের সম-অধিকার ও সাম্য নিশ্চিত হবে।

প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার সুফল যেন তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় কালাই ও ক্ষেতলাল উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




সর্বশেষ সংবাদ