| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও কোপে নিহত ২

কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতদের গুলি করার পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

  • প্রকাশের সময় : 16-01-2026 | 04:14 PM
কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও কোপে নিহত ২
ad728
কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতদের গুলি করার পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার গ্রুপ এবং সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ চলছে। এর আগেও এই দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফের দুপক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে দেলোয়ার হোসেন নয়ন ও আব্দুর রাজ্জাক নামে দুজন প্রাণ হারান। এতে আরও অন্তত ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়েই পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

উল্লেখ্য, গত বছরও এই দুই গ্রুপের দ্বন্দ্বে আলাউদ্দিন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছিলেন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।