| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজউকের মোবাইল কোর্ট অভিযান: নকশাবহির্ভূত নির্মাণে উচ্ছেদ, দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর রায়েরবাগ, দনিয়া, শনিরআখড়া, সূত্রাপুর ও গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা ও ডিজাইন অমান্য করে নির্মাণ করা ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সাতটি ভবন পরিদর্শন করে নকশাবহির্ভূত অতিরিক্ত নির্মাণ অপসারণের পাশাপাশি দুটি ভবনের মালিককে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১০টি বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন ও মিটারগুলো জব্দ করা হয়েছে।

  • প্রকাশের সময় : 29-09-2026 | 06:06 PM
রাজউকের মোবাইল কোর্ট অভিযান: নকশাবহির্ভূত নির্মাণে উচ্ছেদ, দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার
ad728
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর রায়েরবাগ, দনিয়া, শনিরআখড়া, সূত্রাপুর, গেন্ডারিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্মাণাধীন ও নির্মিত মোট সাতটি ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি ভবনের বিভিন্ন অংশে অনুমোদিত নকশা ও ডিজাইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত নির্মাণ শনাক্ত করা হয়। পরে অনুমোদিত নকশার বাইরে নির্মিত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং কয়েকটি ভবনে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত নির্মাণ অংশ ভেঙে ফেলার কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে একটি ভবনে অনুমোদনের তুলনায় অতিরিক্ত তলা নির্মাণের বিষয়টি বিশেষভাবে নজরে আসে। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবনটির অনুমোদন ছিল ১০ তলা পর্যন্ত। তবে সেখানে ১৪ তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন করা হয়েছে। অনুমোদনের অতিরিক্ত অংশ অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত শর্ত লঙ্ঘনের দায়ে দুটি ভবনের মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অভিযানকালে সাতটি ভবন থেকে মোট ১০টি বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটারগুলো জব্দ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি গণমাধ্যমের মাধ্যমে নগরবাসীকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ এবং ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নিরাপদ নগর গড়ে তুলতে ভবন মালিক, নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে রাজউকের অনুমোদিত নকশা ও নিয়মকানুন মেনে চলতে হবে।
অভিযানে রাজউকের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, ইমারত পরিদর্শক মোহাম্মদ রাফিউল ইসলাম ও সাহিদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণ, অতিরিক্ত তলা এবং অনুমোদনবহির্ভূত অংশ নির্মাণের প্রবণতা রোধে রাজউকের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
তবে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন সরকার জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, রাজধানীর আয়তন ও ভবনের সংখ্যা বিবেচনায় বর্তমান জনবল দিয়ে নিয়মিতভাবে পর্যাপ্ত সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা করা কঠিন। একজন ম্যাজিস্ট্রেটের পক্ষে মাসে চার থেকে পাঁচটির মতো মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ থাকায় পুরো নগরীর নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
রাজউক কর্মকর্তারা বলছেন, ভবন নির্মাণের শুরু থেকেই অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চললে পরবর্তী সময়ে জরিমানা, উচ্ছেদ কিংবা নির্মিত অংশ অপসারণের মতো আইনগত জটিলতা এড়ানো সম্ভব। নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে রাজউকের অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে। 



মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

ad300