| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে

বহুলপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন পেতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য জোর প্রস্তুতিতে এগোচ্ছে অর্থ বিভাগ। মূল বেতনের বাইরে বিভিন্ন রকমের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বাড়ানো-কমানো নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশের সময় : 20-08-2026 | 02:36 PM
নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে
ad728

আশা করা হচ্ছে, আগামী মাসের প্রথম দিকেই মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হবে। এরপর নিয়ম অনুযায়ী আইনগত দিক বিশ্লেষণে ভেটিংয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সেটা সম্পন্ন হলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গেজেট প্রকাশ করা হবে। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে সময় পিছিয়েছে। এখন মন্ত্রিসভায় উপস্থাপনের আগে বেতন কাঠামোর অবশিষ্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠকের প্রয়োজন হবে। এরপরই তা মন্ত্রিসভার বৈঠকের উপস্থাপনের জন্য প্রেরণ করবে অর্থ বিভাগ। এরপর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় যাবে। চলতি বছরের মধ্যেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও তিনি জানিয়েছেন। গতকাল অর্থ বিভাগের একটি সূত্র জানায়, অর্থমন্ত্রী হয়তো হাতে কিছুটা সময় রেখেই এমন ঘোষণা দিয়েছেন। তবে সরকার এবং আমরা যেভাবে এগুচ্ছি তাতে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই গেজেট প্রকাশ করা হবে।

১ জুলাই থেকে কার্যকর ধরেই এগোচ্ছে : সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, গেজেট হলে ১ জুলাই থেকে কার্যকর ধরে বকেয়া বেতন-ভাতা সমন্বয়ের সুযোগ রাখা হতে পারে। তবে আর্থিক সংকটের কারণে বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে দুই ধাপে। সেটাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন এবং পরের ভাতাসহ অন্যান্য সুবিধাসমূহ কার্যকর করা হবে। অবশ্য পে-কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হারও কিছুটা কমানোর বিষয়ে সুপারিশ করেছে সচিব কমিটি।




বছরে ২ বার সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের-অধ্যাদেশ

বছরে ২ বার সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের-অধ্যাদেশ

ad300