সুষ্ঠু নির্বাচনের বড় দায়িত্ব এদেশের রাজনৈতিক দলগুলোর। কেননা নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অরাজকতা দেখা যায় বলে জানিয়েছেন,সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুর্শিদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ‘নারী শিশু সুরক্ষা, জনতার কাতারে সরকার, অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুর্শিদ বলেন,সুষ্ঠু নির্বাচনের বড় দায়িত্ব এদেশের রাজনৈতিক দলগুলোর। কেননা নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অরাজকতা দেখা যায় তা থেকে বেড়িয়ে আসলে, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এজন্য রাজনৈতিক দল এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা শারমীন বলেন, সরকার ও নির্বাচন কমিশন সবাই প্রস্তুত সুন্দর একটি নির্বাচন উপহার দেবার জন্য। তবে এজন্য রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক আচরণ, সহিংসতা ও দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিকেদলগুলো এমন একটি পরিবেশ সৃষ্টি করলে নির্বাচনে আর রাষ্ট্রকে বেগ পেতে হবে না।
তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্বাচনে ক্ষেত্রে ভুল ত্রুটি হলে সেটি ধরার জন্য গণমাধ্যম এবং দেশের জনগণ রয়েছে। যথা সময়ে নির্বাচন হবে এজন্য সবধরণের ব্যবস্থা চলছে। তা ছাড়া সবকিছু নিয়ে বিতর্ক রয়েছে। কোনো না কোনো দল কোনো না কোনো বিষয় অপছন্দ করে। সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না। আমরা স্পষ্টত আমাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।
এরপর তিনি চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ, ফেস ২ এর কর্মকর্তা ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।