| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভোট মানে ব্যালটে সিল নয়,ভোটারের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ

দেশের জনগণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোট মানে শুধু ব্যালটে সিল মারা নয়,ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ, দেশ কোন দিকে যাবে। তাই যোগ্য লোককে ভোট দিন। জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

  • প্রকাশের সময় : 17-12-2025 | 01:35 AM
ভোট মানে ব্যালটে সিল নয়,ভোটারের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ বিটিভি ও বেতারে প্রধান উপদেষ্টার ভাষণ
ad728


নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোট মানে শুধু ব্যালটে সিল মারা নয়,ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ, দেশ কোন দিকে যাবে। তাই যোগ্য লোককে ভোট দিন। জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট মানে কোন একটি ব্যালটে কারো প্ররোচণায় সিল মারা নয়, কারো ভয়ে সিল মারা নয়, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। এর আগে পতিত ফ্যাসিস্ট সরকার ভোটারদের ভোটাধীকার কেড়ে নিয়েছিল। এবার আপনাদের সামনে নিজের পছন্দের মানুষকে ভোট দেবার সুযোগ এসেছে। আপনার সুচিন্তিত ভোটাধীকারের ওপর নির্ভর করছে দেশের সুদুর প্রসারী ভবিষ্যৎ। আপনি একজন যোগ্য ব্যক্তিকে, দলকে ভোট দিন, যাতে দেশের গণতন্ত্র সুসংহত হবে, দেশের গণতান্ত্রিক অধিকার আর কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তবে সাবধান পতিত ফ্যাসিস্টরা অঅবারো ফিরে এসে দেশে অরাজকতা করতে চাইছে, তারা ভয় ভীতি সৃষ্টি করতে, খুন খারাপী করছে। এদের থেকে সতর্ক থাকুন।

ড. ইউনূস বলেন, ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ইসির বিষয়ে তিনি বলেন, আপনারা প্রয়োজনে আপনাদের দেয় ক্ষমতা, শক্তি আরো কঠোর ভাবে প্রয়োগ করুন। সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন,কোন দেশের বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে সেদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল। তাই আমরা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দেবার জন্য আইন সংস্কার করেছি। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় সৃষ্টি করেছি। তিনি বলেন, এবারের নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই ভোটারদের প্রতি আহ্বাণ  কোন অযোগ্য ব্যক্তিকে ভোট দেবেন না। যোগ্য সৎ ব্যক্তিকে ভোট দিন। দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করুন। 

তিনি জানান, দেশের তরুন সমাজ এদেশকে স্বৈরশাসন থেকে মুক্তি এনেছে। তারা কোন ভুল করতে পারে না। তাই  তরুনদেরকে রক্ষা করুন, তাহলে এদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেশে সুশাসন, ন্যায় বিচার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে তরুন সমাজ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 



ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুল

ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুল

ad300