| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনকালীন সড়কের উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসির কড়াকড়ি

  • প্রকাশের সময় : 09-02-2026 | 02:40 PM
নির্বাচনকালীন সড়কের উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসির কড়াকড়ি
ad728
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে সড়ক ও মহাসড়কের উন্নয়নমূলক কাজের কারণে যাতে ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেজন্য বিটিআরসির সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন পর্যন্ত এই নিয়ন্ত্রণ বজায় থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে স্থানীয় সরকার, সড়ক পরিবহন, বিদ্যুৎ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, হাইওয়ে বা রাস্তার বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কাজ করার সময় অসাবধানতাবশত টেলিযোগাযোগের ভূগর্ভস্থ ক্যাবল বা ট্রান্সমিশন লাইন কেটে যাওয়ার ঝুঁকি থাকে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সংযোগ বিচ্ছিন্ন হওয়া বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তাই যেকোনো উন্নয়ন কাজ শুরুর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে সমন্বয় করে নিশ্চিত হতে হবে যে, তাতে সংযোগের কোনো ক্ষতি হবে না।

নির্বাচন কমিশন মনে করছে, ডিজিটাল পদ্ধতিতে নির্বাচনের ফলাফল সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিফোন সংযোগ অপরিহার্য। তাই এই সময়কালে অপরিকল্পিতভাবে রাস্তা খনন বা সংস্কার কাজ বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।




মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

ad300