প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মেট্রোরেল যাত্রীদের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি জানান মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এসব কথা বলেন তিনি।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। তারপরও জনগণের সুবিধার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।