| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জ্বালানি ঘাটতি তৈরি করেছেন

রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই বাংলাদেশের জ্বালানি ঘাটতি তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

  • প্রকাশের সময় : 11-10-2025 | 08:43 PM
রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জ্বালানি ঘাটতি তৈরি করেছেন
ad728
রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই বাংলাদেশের জ্বালানি ঘাটতি তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘বাসাবাড়ি ও শিল্পকারখানায় অবৈধ লাইনের কারণেও জ্বালানি ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় লাইন দেয়া হয়েছে দুর্নীতি করতে, টাকা সরাতে। জানে যে গ্যাস দেয়া যাবে না তারপরও এমনটা করছে।’

তিনি আরও বলেন, ‘এর বাইরেও প্রাকৃতিক গ্যাস বাড়তি দামে আমদানি করতে বাধ্য হচ্ছি। এসব জায়গায় অবশ্যই এলপিজি আমদানি সহজ এবং খরচ কম।’

এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানিয়ে ফাওজুল কবির, ‘দায়িত্বহীন ব্যবসা বন্ধ করতে হবে। শিল্প কারখানায় এলপিজি দিতে হলে দাম কমাতে কাজ করতে হবে। কীভাবে এলপিজি দিয়ে বিদুৎ উৎপাদন করা যায় সেটাও ভেবে দেখা দরকার।’

অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন এবং নিজেদের জায়গা থেকে তুলে ধরেন বিভিন্ন মতামত।



১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

ad300