| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

কার নির্দেশে মুসাব্বির হত্যাকাণ্ড, জানাল ডিবি

  • প্রকাশের সময় : 24-01-2026 | 03:37 PM
কার নির্দেশে মুসাব্বির হত্যাকাণ্ড, জানাল ডিবি
ad728
রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা কারণ জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এসব তথ্য জানান।

এর আগে মুসাব্বির হত্যায় গতকাল শুক্রবার ভোরে নরসিংদী থেকে আবদুর রহিম নামের এক শুটারকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ে তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ নিয়ে এই হত্যাকাণ্ডে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ১১ জানুয়ারি জিন্নাত (২৪), আবদুল কাদের (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলাল নামের চারজনকে গ্রেপ্তার করে ডিবি।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, মুসাব্বিরকে গুলি করেন দুজন। এর মধ্যে একজন জিন্নাত, আরেকজন রহিম। জিন্নাতকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন টাকার বিনিময়ে গুলি করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে।

হত্যাকারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা নিজেদের প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যেতে রাজি থাকে। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের নাম বলেছে, তবে কোনো রাজনৈতিক দলের কথা বলেনি।

তিনি আরও বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেখান দ্বন্দ্ব থেকেই বিনাশের নির্দেশে শুটার রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়।

এ সময় এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বিদেশে অবস্থানরত দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিলিপ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী। কারওয়ান বাজারকেন্দ্রীক ৮-৯টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার হোটেলের পেছনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম।




কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

ad300