| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নয়, ঢাকার বাসিন্দা সাহাবুদ্দিনের সম্পত্তি জব্দের নির্দেশ

দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে আদালত সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, মো. সাহাবুদ্দিন নামে ভিন্ন এক ব্যক্তির সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

  • প্রকাশের সময় : 20-08-2026 | 07:50 PM
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নয়, ঢাকার বাসিন্দা সাহাবুদ্দিনের সম্পত্তি জব্দের নির্দেশ
ad728
বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনে ঢাকার সিদ্ধিক বাজার এলাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিনের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, মো. সাহাবুদ্দিন নামের ওই ব্যক্তি ঢাকার সিদ্ধিক বাজারের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব। মো. সাহাবুদ্দিনের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সদর উপজেলার মাতার বাড়ি গ্রামে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়। দুদক ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকা সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া যায়। এই সম্পদ তিনি ভোগ দখলে রেখেছেন উল্লেখ করে বলা হয়, আসামি অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিনষ্ট/হস্তান্তর করার অপচেষ্টা চালাতে পারে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সম্পত্তি সমূহ ক্রোক করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

অর্থাৎ, মো. সাহাবুদ্দিন নামে যে ব্যক্তির সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত তিনি ঢাকার বাসিন্দা এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলায়।তার বাবার নাম আব্দুর রব। অন্যদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রামের বাড়ি পাবনা জেলার শিবরামপুর গ্রামে। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতার নাম খায়রুন্নেসা। 




শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার: প্র

শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার: প্র

ad300