| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী পুলিশ হেফাজতে

  • প্রকাশের সময় : 11-12-2025 | 06:13 PM
সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী পুলিশ হেফাজতে
ad728
সচিবালয় ভাতার দাবিতে গতকাল বুধবার অর্থ উপদেষ্টাকে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এরপর আজ বৃহস্পতিবারও তারা সচিবালয় ভাতার প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন শুরু করলে চারজনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীরও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের যুগ্ম-কমিশনার সানা শামীনুর রহমান সাংবাদিকদের বলেন, রবিবার থেকে সচিবালয় বন্ধের একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ব্যাপারে এই মুহূর্তে আমরা এই অন দ্য স্পট চারজনকে গ্রেফতার করেছি। এটা আপনারাও দেখেছেন। এখানে আমরা যাচাই বাছাই করে দেখবো কার কতটুকু দায় দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, গতকালের ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, আপনাদের কাছেও রয়েছে। গতকালও আমি দুই দুইবার তাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষ করার জন্য বলেছিলাম। কিন্তু সেই বিষয়টি তারা আমলেই নেয়নি। সুতরাং এই মুহূর্তে যাদের নেওয়া হয়েছে, অন দ্য স্পট যারা আইন ভঙ্গ করেছে, শুধু আমরা তাদের বেছে বেছে কয়েকজনকে নিয়েছি। এটা যদি অব্যাহত থাকে, যত মানুষ আইন ভঙ্গ করবে, আমরা সবাইকে আইনের আওতায় আনবো।



নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

ad300