| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : 30-11-2025 | 03:34 AM
জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে কুপিয়ে জখম
ad728
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে ধরে নিয়ে গণপিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মুমূর্ষু অবস্থায় বুনিয়া সোহেলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপ এবং পিচ্চি রাজা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে দুই গ্রুপের মাঝে এর আগে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

সম্প্রতি বুনিয়া সোহেলের ভাই টুনটুন এবং সহযোগী এসকে নাসিম গ্রেপ্তার হলে বুনিয়া সোহেল কার্যত দুর্বল হয়ে পড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে ৪ নম্বর সেক্টরের মাদক ব্যবসায়ীরা  সন্ধ্যায় তার ওপর হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়া সেলিম, পিচ্চি রাজা, পাড় মনু, শাহ আলম, ইমতিয়াজ, লালন, রনি, তারেক, মাওরা রাসেল, টুকি, সামির, বিকি, ফেরদৌস, নেতা সামির, চেম্বার রাজ, সুমন, আদিল, ফাইজান, নওশাদ, বেলুনসহ আরও অনেকে বুনিয়া সোহেলকে ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এর পেছনে শীর্ষ হেরোইন সাপ্লাইয়ার আরিফ ওরফে ‘চাপা আরিফের’ ইন্ধন রয়েছে বলে জানা যায়।

পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। তবে গুরুতর আহত বুনিয়া সোহেলকে উদ্ধারে গিয়ে ৪ নম্বর সেক্টরের মাদক ব্যবসায়ীদের হামলার মুখে পড়তে হয় পুলিশকেও।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সন্ধ্যা ৭টার কাছাকাছি সময়ে খবর পেয়ে ৪ নম্বর সেক্টরে গিয়ে বুনিয়া সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও সেনাবাহিনী। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গুরুতর মারপিটের চিহ্ন রয়েছে।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, তাকে কারা ধরে এনে এভাবে রক্তাক্ত করেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তার জ্ঞান ফিরলে বিষয়টি পরিষ্কার হবে।



সর্বশেষ সংবাদ