নিজস্ব প্রতিবেদক: ভোটকক্ষে সংবাদকর্মীদের প্রবেশের বিষয়ে সিইসি নাসির বলেন, সাংবাদিকরা বলছেন, আমাদেরকে ভেতরে থাকতে দিতে হবে। এখন সাংবাদিক ভাইয়েরা যদি একসঙ্গে ঢুকে , ছোট্ট বুথ, এখন ধাক্কাধাক্কি করে—অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হবে। পোলিং সেন্টারের ভেতরে এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে, একটু আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়টার মধ্যে আপনারা কাজটা সেরে বেরিয়ে যাবেন।
আপনারা দেখলেন, একটা রুমের মধ্যে এজেন্টরা আছে, পোলিং অফিসার আছে, প্রিজাইডিং অফিসার আছেন, ভোটাররা ঢুকছেন। এখন সাংবাদিক আবার অবজার্ভাররা আসবে। দেশি-বিদেশি অবজারভাররা আসবে।
নাসির উদ্দিন বলেন, একটা আদর্শ, একটা আইডিয়াল সিচুয়েশনে আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়া, সেটা আয়োজন করার জন্য একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহ থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটাররা কী কী রকম হবে, পোলিং অফিসার কিরকম করে বসবে, প্রিজাইডিং অফিসাররা কিরকম করে বসবে, সাংবাদিকদের ভূমিকা- যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাক্টিক্যাল ডেমনেস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি। মোটামুটি ঠিকই রয়েছে। আজকের অবস্থাটা অমরা অনুধারব করেছি, এর থেকে পরবর্তিতে কি পরিবর্তন পরিমার্জন করা যায় তা আমরা বসে ঠিক করবো।