এন রায় রাজা : শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আবারো দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে লাখ মানুষ।
গতকাল বৃহষ্পতিবার হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই দেশজুড়ে বিক্ষোভ-মিছিলে ফেটে পড়ে প্রতিবাদী মানুষ। এরই মধ্যে একদল দুষ্তকৃকারী মব সৃষ্টি করে হামলা, ভাংচুর ,পত্রিকা অফিসে আগুন, ৩২ নস্বরে ধ্বংসস্তুপে আবারো আক্রমন, ছায়ানটের মত সাংস্কৃতিক অঙ্গণে আগুন লাগানোর ঘটনা ঘটায। এ ছাড়া সারা দেশে বিভিন্ন স্থাণে বিক্ষোভ মিছিলে আটকে গেছে সড়ক, মহাসড়কে যান চলাচল তেমনি ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে কোথায়ও কোথায়ও। এদিকে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, হাদির হত্যাকারীদের ধরতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দেশের বিভিন্ন মহল ও বিশিষ্টজনেরা।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় পতাকায় মোড়া কফিনে বন্দি হয়ে শরীফ ওসমান বিন হাদির মরদেহ যখন হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছিল, তখন প্রধান ফটকের বাইরে এ হত্যার প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়ছিল ক্ষণে ক্ষণে। অগুনিত মানুষের ভিড়ের মধ্যে বিমানবন্দর থেকে আসা অ্যাম্বুলেন্সটি একটু একটু করে এগিয়ে যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের দিকে আর সরব হতে থাকে স্লোগান।

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গতবৃহস্পতিবার রাতে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল সেটি অব্যাহত ছিল শুক্রবার দিনজুড়েই। হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা বাদ যায়নি এদিনও। জুমার নামাজের পর বিক্ষোভকারীদের আহ্ববানে ভরে ওঠে রাজধানীর অনেক সড়ক-এলাকা। আজ শুক্রবারও উত্তাল ছিল শাহবাগ।
দুই সংবাদপত্র কার্ালয় ও ছায়ানট ভবনে আক্রমণ-আগুনের রেশ রয়ে যায় ছুটির এ দিনটাতেও। এ তিন স্থানে হামলা নিয়ে বাদ-প্রতিবাদ আর সরকারের আবারও সহিংসতার বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতির মধ্যে প্রথম আলোর কার্ালয়ের সামনের মানববন্ধন বাধাপ্রাপ্ত হয়। বাকবিতণ্ডার মধ্যে মাঝপথে সংবাদকর্মীদের এ কর্মসূচিতে বিরতি দিতে হয়।
এদিন দুপুরে আরও এক দফা ভাঙচুর চালানো হয় আগের কয়েক দফায় গুঁড়িয়ে দেওয়া ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। উদীচী কার্ালয়ের সব কিছু পুড়ে যায় আধা ঘণ্টার এক অগ্নিকাণ্ডে।
হাদির মৃত্যুর খবর গতকাল বৃহস্পতিবার রাতে দেশে পৌঁছানোর পর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু হয় রাত সাড়ে ১০টার দিকে। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তখন আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে টিএসসির সামনে বিক্ষোভ শুরু করে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুরের খরব আসতে থাকে।
সংবাদপত্র কার্ালয়ে হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে প্রথম আলোর সামনে প্রতিবাদ কর্মসূচি ডাকা হয়। ঢাকার কারওয়ানবাজারে সংবাদপত্রটির কার্যালয়ের সামনে বিকাল ৪টায় এ মানববন্ধন শুরু হয়। তবে হট্টগোলের কারণে কয়েক মিনিটের মাথায় কর্মসূচি শেষ হয়ে যায়।

পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে বলে মনে করে প্রথম আলো। দুই সংবাদপত্র কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই ধরনের সংঘাত ও ভীতি প্রদর্শন অগ্রহণযোগ্য এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের উপর আঘাত।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।”
এদিকে গানে গানে প্রতিবাদ জানায় ছায়ানট। ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আগের গতশুক্রবার নির্বাচনি প্রচারে গিয়ে আক্রান্ত হওয়া ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদি এদিন সন্ধ্যায় দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। উন্নত চিকিৎসার জন্য মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তিনদিন পর সঙ্কটজনক অবস্থায় সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। তবে বাঁচানো যায়নি তাকে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর খবর আসে। পরদিন শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে।

শনিবার(২০ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ২টায় জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
হত্যার প্রতিবাদে সোচ্চার বিএনপি-এনসিপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের একটা অংশ বলে মনে করছেন।
বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় বলে তুলে ধরে তিনি বলেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে মব, হামলা, ভাঙচুর এগুলো একটা ব্লু প্রিন্টের অংশ বলেই আমরা মনে করি। এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে “উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা” করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মির্জ ফখরুল বলেন, তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না। এসব ঘটনা সহিংসতাকে “নির্বাচন ঠেকানোর অপচেষ্টা” বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল।
এনসিপি বলেছে, আমরা ভারতীয় অ্যাম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কাজকর্ম করতে চায় আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বলব অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটাইজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন দূতাবাসে আক্রমণ করতে চায়, তাদেরকে আপনারা নিবৃত্ত করে আপনাদের ভাই বোন হিসেবে সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন।
বিজিবি মোতায়েন
হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে সীমান্ত রক্ষাকারী বাহিনীটির এক বার্তায় জানানো হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।
কঠোর কর্মসূচি দেবে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চ তার প্রতিষ্ঠাতাদের অন্যতম হাদির হত্যার বিচারের দাবি জারি রাখার আহ্বান জানিয়ে বলেছে, এ দাবিতে ‘খুব দ্রুতই’ তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সেই ঘোষণা ছাড়া অন্য কারো কোনো নির্দেশনা বা প্ররোচনার ফাঁদে না পড়ার অনুরোধ জানানো হয়।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বলেন, “আমাদের কর্মসূচি এখনো ফাইনাল হয়নি। আলোচনা চলছে। ফাইনাল হলে আমরা ইনকিলাব মঞ্চ ফেসবুক পেইজে জানিয়ে দিব।