| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের পর ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচি থেকে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

  • প্রকাশের সময় : 29-12-2025 | 03:24 AM
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-অবরোধ হাদি হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ad728

এন রায় রাজা : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের পর ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচি থেকে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
এর আগে গত শুক্রবার দুপুর থেকে ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন ও অবরোধ শুরু হয়, যা অঅজ রবিবারও অব্যাহত রয়েছে। এই প্রবল শীতে শাহবাগে সারা রাত মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ হাদি হত্যার বিচার দাবি করে যাচ্ছে। যা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলঅচল তিন দিন ধরে বস্ধ রয়েছে। দূর্ভোগে পড়েন রোগি ও সাধারণ মানুষ।

এদিকে আজ রাজশাহী নগরের তালাইমারী মোড়ে ছাত্র-জনতা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহীতে সর্বাত্মক অবরোধ চলছে। রবিবার বিকেলে নাগরের তালাইমারি মোড়ে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বেলা সোয়া দুইটার দিকে তালাইমারী মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। দড়ি বেঁধে, বেঞ্চ ও ইট দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

তালাইমারী মোড়ের কর্মসূচিতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চ ঘোষিত সারা দেশের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ কর্মসূচি পালিত হচ্ছে। ওসমান হাদি হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে প্রকাশ্যে আনতে হবে, তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম।

আজ বিকেলে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। রবিবার বিকেল চারটা থেকে টঙ্গী কলেজগেট এলাকায় শুরু হওয়া এই অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
চট্টগ্রামেও হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করে ইনকিলঅব মঞ্চের নেতারা।

একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিবার বেলা ৩টা ১০ মিনিটে মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ও বেলা আড়াইটার দিকে মাওনা চৌরাস্তায় শতাধিক বিক্ষোভকারী একত্র হয়ে মহাসড়ক অবরোধ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার পর যান চলাচল বন্ধ ছিল। বিকেল চারটায় তাঁরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সিলেট ইনকিলাব মঞ্চ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নগরের চৌহাট্টা মোড়ে রবিবার বেলা দুইটা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। বেলা দুইটার আগে থেকে ইনকিলাব মঞ্চের নেতারা চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জামালপুরে ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় একঘণ্টা যানবহন চলাচল বন্ধের পাশপাশি আন্তঃনগর তিস্তা ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর শহরের পাঁচরাস্তা মোড়ে জমায়েত হয় ছাত্র-জনতা। এরপর বিক্ষুব্ধরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে রেলগেইট পাড়ে অবস্থান নেয়। সেখানে একাধিক টায়ার জ্বালিয়ে একই সঙ্গে প্রধান সড়ক ও রেলপথ অবরোধ করে খুনিদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, গেইটপাড় রেলক্রসিংয়ে বিক্ষোভের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেন আউটার সিগন্যালে আটকা পড়ে। ট্রেনটি প্রায় এক ঘণ্টা দেরিতে জামালপুর স্টেশনে আসে। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া সিলেট ইনকিলাব মঞ্চের মুস্তাফিজুর রহমান বলেন, ইনকিলাব মঞ্চ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে শিক্ষার্থীসহ পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়েছেন।

রবিবার বেলা তিনটায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ খান ও আসিক রাব্বি, সদস্য মো. হাসনাত জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. মুজাহিদুল ইসলাম, মারুফ হাসান প্রমুখ অংশ নেন।

নারায়ণগঞ্জে দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। আজ বিকেলে সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেলা সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দেন এবং একপর্যায়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে মহাসড়ক বন্ধ করে দেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ ও জনদুর্ভোগের কথা ভেবে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা এ কর্মসূচিতে অংশ নিয়েছে। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আজ জনদুর্ভোগের কথা ভেবে মহাসড়ক ছেড়ে দেওয়া হয়েছে।




৩ ধরনের টানাপোড়েনের মধ্যে প্রশাসন:  টিআইবি

৩ ধরনের টানাপোড়েনের মধ্যে প্রশাসন: টিআইবি

ad300