| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : 30-11-2025 | 06:26 PM
১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
ad728
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতীকরণের দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় হাসপাতালে আগত অসংখ্য রোগীকে দুর্ভোগ পোহাতে দেখা যায়।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত চলে এই কর্মবিরতী। তবে জরুরি বিভাগে স্বল্প পরিসরে চলেছে তাদের সেবাদান।

সকালে থেকে হাসপাতালটির জরুরি বিভাগের এক্স-রে ও সিটি স্ক্যান কক্ষে স্বল্প পরিসরে চলছে। বহির্বিভাগের রেডিওলোজি বিভাগ বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে রোগীদের বিনামূল্যে দেয়া ঔষধ সরবারহ ভবনের গেট (মেডিসিন স্টোর)। সেখানেই ভুক্তভোগী রোগীদের সবচেয়ে বেশি ভিড়।

সেখানে অপেক্ষারত রোগীরা জানান, তিনি সকাল ৯টায় মেডিসিন চিকিৎসককে দেখিয়েছেন। চিকিৎসক কিছু ঔষধ লিখে দিয়েছেন। তবে দেড় ঘণ্টা ধরে মেডিসিন স্টোরের সামনে দাঁড়িয়ে থেকেও কোন ওষুধ পাইনি।

বহির্বিভাগের রেডিওলোজি বিভাগের বারান্দায় ফ্লোরে শুয়ে থাকা এক রোগীর ছেলে  জানান, তার বাবা হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা তার বাবার একটি এক্স-রে করাতে বলায় সকাল ৭টার দিকে তাকে রেডিওলোজি বিভাগে নিয়ে এসেছেন। তবে সকাল থেকে এখানে কাউকে দেখতে পাননি। এক্স-রে রুমটি কখন খুলবে সেটিও তাদের অজানা।

আরেক রোগী বলেন, আমি সকাল ৮টার সময় হাসপাতালে এসে ডাক্তার দেখিয়েছি। তবে এক্স-রে করতে এসে দেখি, সব বন্ধ। পরে জানতে পারলাম, যারা দায়িত্বে আছে তারা আন্দোলন করছে। কখন পরীক্ষা করে চিকিৎসক দেখাব জানি না। এসময় হাসপাতাল জুড়ে এমন কয়েকশ রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির চিত্র দেখা যায়।

কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন বহির্বিভাগে। এসময় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রনালয়ে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরন করা সত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে। 

তিনি বলেন, অথচ এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। এজন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে ৩ তারিখ অর্ধদিবস ও ৪ তারিখ থেকে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৮ দফা দাবিতে প্রতিকী শাট ডাউন কর্মসূচি পালন করেন নার্সরা।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ব্যানার হাতে কয়েকশ নার্স জড় হন হাসপাতালটির প্রশাসনিক গেটে। এময় ৮ দফার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।

নেতারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস প্রদানের পর দীর্ঘ ১৪ মাসেও নার্সিং ও মিডওয়াইফারি পেশাগত সংস্কার ও বিদ্যমান বৈষম্য নিরসনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তা অতিসত্বর বাস্তবায়নের দাবিতে এবং নার্সিং মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে তারা এ আন্দোলনে নেমেছেন। 

তাদের এ আন্দোলনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডিওয়াইফারি সোসাইটি (বিএমএস) যৌথভাবে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে তাদের দাবিদাওয়া আদায় না হলে, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দাবিদাওয়া আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।



সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জ

ad300