দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আসন্ন জি-২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল ট্রাম্প।
দেশটির আফ্রিকানার জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন চলছে দাবি করে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানার জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন চলছে।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি লেখেন, "দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন হওয়াটা সম্পূর্ণ লজ্জাজনক।"
ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানারদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে, এবং তাদের খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে অংশ নেবেন না।
ট্রাম্প আরও জানান, তিনি ২০২৬ সালের জি-২০ সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করতে আগ্রহী, যদি তিনি তখনও ক্ষমতায় থাকেন।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর অংশগ্রহণে গঠিত জোট জি-২০-এর আসন্ন সম্মেলন আগামী ২২ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা।