| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৩০ সেকেন্ডের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, পরবর্তী ৪৮ ঘণ্টা সতর্কবার্তা

  • প্রকাশের সময় : 05-01-2026 | 02:24 PM
৩০ সেকেন্ডের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, পরবর্তী ৪৮ ঘণ্টা সতর্কবার্তা সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ad728
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। 

সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৪টা ৪৭ মিনিটে পরপর সংঘটিত এই ভূকম্পন বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যে আতঙ্ক সৃষ্টি করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক বা পুনরায় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

সোমবার ভোররাত ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম দফায় কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। এর ঠিক ১৩ সেকেন্ড পর দ্বিতীয় দফায় আবারও ভূকম্পন অনুভূত হয়। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫.৪। উভয় ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, যেহেতু ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প সংঘটিত হয়েছে, তাই পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য কম্পনটি বাংলাদেশের ভেতরে বা উত্তর-পূর্বাঞ্চলের কোনো ফল্ট লাইনে আঘাত হানতে পারে।

সিলেট অঞ্চলে ভোরের এই ভূমিকম্পে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া ও ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।




নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

ad300