| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

‘বিমানবন্দরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয়’

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

  • প্রকাশের সময় : 21-10-2025 | 09:12 PM
‘বিমানবন্দরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয়’
ad728
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগ সত্য নয়। যদি প্রমাণ মেলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। রানওয়ের অ্যাপ্রোনে যে পণ্য স্তুপ করা রাখা হয়েছিল, যার কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই তার দায় বিমান, ঢাকা কাস্টমস হাউস ও সিঅ্যান্ডএফ এজেন্টদের। নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে তা অপসারণ করা হবে।’

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘সপ্তাহে একদিন ফায়ার ড্রিল করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আইকার আগুনের ক্ষেত্রে যে প্রোটোকল আছে তা সম্পূর্ণ মেনে চলে। আগুন লাগার পর ১৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ হয়নি। ৯ নম্বর গেট দিয়ে কার্যক্রম চালু আছে।’

আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, আমদানি কুরিয়ার সার্ভিস থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। বিষয়টি আমরা নিশ্চিত নই। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’

গত শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যদের প্রথমে ঢুকতে অনুমতি মেলেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী অনেকের। প্রায় আধা ঘণ্টার মতো ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।



সর্বশেষ সংবাদ
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ad300