| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে ইসিতে জামায়াতের নেতৃত্বে আট দল

নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে ইসিতে জামায়াতের নেতৃত্বে আট দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনে গিয়ে স্বারকলিপি দিয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করাসহ পাঁচ দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আটটি দল।

  • প্রকাশের সময় : 30-10-2025 | 11:16 PM
নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে  ইসিতে জামায়াতের নেতৃত্বে আট দল
ad728


নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে ইসিতে জামায়াতসহ আট দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনে গিয়ে স্বারকলিপি দিয়েছে।  জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করাসহ পাঁচ দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আটটি দল। 
 এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোস্টেশন থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে আসে। সেখানে দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে।  সমাবেশের পর তারা ইসিতে স্মারকলিপি জমা দেন।
সকালে  আগারগাঁও মেট্রোস্টেশন থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দলগুলোর নেতা কর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও ঢাকা-১৩ আসনে জামায়াত–সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন। মিছিলে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীসহ অন্য দলের নেতা কর্মীরা অংশ নেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সাংবাদিকদের বলেন, বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি। আমরা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছি। তিনি বলেন, কোনো কোনো দল জাতীয় নির্বাচন আর গণভোট এক দিনে আয়োজনের প্রস্তাব করেছে । তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র–জনতার রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে, সে জন্য জাতীয় নির্বাচন আর গণভোট এক দিনে নয়। তারা গণভোট নভেম্বরে হোক এমন দাবি জানান।
মাওলানা আবদুল হালিম বলেন, সংশোধিত আরপিওর আলোকে জাতীয় নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেও দলগুলো নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে । তিনি বলেন, কোনো কোনো দল আরপিওকে সংসদে আনার কথা বলেছে। আমরা মনে করি, আরপিও যেটা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে, এটায় কোনো কাটছাঁট করা যাবে না।
দলের নেতা-কর্মীরা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন, গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নেতারা আরও বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ঐকমত্য কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নই এখন সময়ের দাবি মাত্র।  ইসি তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন  চালিয়ে যাবেন।








বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম, আমানতকারীদের ওপর জলকামা

বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম, আমানতকারীদের ওপর জলকামা

ad300