| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আওয়ামী দোসরদের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে: রাশেদ

  • প্রকাশের সময় : 04-12-2025 | 02:29 AM
আওয়ামী দোসরদের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে: রাশেদ
ad728
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নেন, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন,গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা শহিদ হয়েছেন। দুই হাজারেরও বেশি ভাই বোন জীবন দিয়েছেন। শিশুদেরও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি আওয়ামী লীগের দোসরদের কারণে। 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পথসভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নেন, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তিনি জানান জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা শহিদ হয়েছেন। দুই হাজারেরও বেশি ভাই বোন জীবন দিয়েছেন। শিশুদেরও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি আওয়ামী লীগের দোসরদের কারণে। কাজেই সেই আওয়ামী লীগের লোকজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, যেসব আওয়ামী লীগ নেতা মানুষের সঙ্গে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, তাদের সঙ্গে আমরা কোনো জুলুম করব না।কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের নামে ডামি এমপি ও আওয়ামী দোসরদের বাংলাদেশের রাজনীতিতে মেনে নেওয়া হবে না। 

তিনি আরও বলেন, ভারতের ইশারায় টাকা দিয়ে, পয়সা দিয়ে আওয়ামী লীগের লোকজন স্বাধীন প্রার্থী হয়ে ভোটে অংশ নিলে জনগণ তাদের রুখে দেবে। অন্তর্বর্তী সরকার যদি নমনীয়তা দেখায়, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

ভোটারদের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে সচ্ছ ও সুষ্ঠু। ভোটের মাঠে টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ডামি এমপিরা টাকার জোরে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে। 

রাশেদ খান আরও বলেন, ভোটার ভাই বোনেরা, ডামি প্রার্থীদের দেখলেই জুতাপেটা করুন, ঝাঁটা দিয়ে ধোলাই করুন। এই ডামি আওয়ামী দোসররা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।

তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ চরম অসুস্থ। 

আমরা তাঁর জন্য দোয়া চাই। আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশের হাল ধরবেন। বেগম খালেদা জিয়া সার্বভৌম বাংলাদেশের প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা গণধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী।



সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডে নববর্ষ উদ্‌যাপন: বিস্ফোরণে নিহত ৪০-আহত শতাধিক

সুইজারল্যান্ডে নববর্ষ উদ্‌যাপন: বিস্ফোরণে নিহত ৪০-আহত শতাধিক

ad300