| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশের সময় : 11-03-2026 | 04:18 PM
সংসদ অধিবেশন ঘিরে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে শেরেবাংলা নগর ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি। বুধবার রাত ১২টা থেকে নির্ধারিত এলাকাগুলোতে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ বা শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা উল্লেখযোগ্য এলাকাগুলো হলো—মহাখালী ক্রসিং থেকে বাংলামটর, পান্থপথ থেকে ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-২৭ সংযোগস্থল এবং রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত। এছাড়া জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর সীমানার ভেতরে অবস্থিত সব রাস্তা ও গলিপথে এই কড়াকড়ি কার্যকর থাকবে। শেরেবাংলা নগর ও এর আশপাশে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।




নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

ad300