| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আনিসুলের জাতীয় পার্টি ও জেপির নতুন জোট গঠনের উদ্যোগ

  • প্রকাশের সময় : 28-11-2025 | 03:11 AM
আনিসুলের জাতীয় পার্টি ও জেপির নতুন জোট গঠনের উদ্যোগ
ad728

নিজস্ব প্রতিবেদক: আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই দুই দলের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। । বৃহষ্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা একটা বৃহত্তর জোট গঠনের লক্ষ্যে কাজ করছি।  তবে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা হতে পারে বলে মনে করছি। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।

নতুন এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধসহ সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের কার্যক্রম চলছে।

তবে কোন দলগুলোকে নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের নেতৃত্বাধীন মহাজোট ১৪ দলের শরিক দলগুলো নিষ্ক্রিয় রয়েছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত দলগুলোর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কর্মসূচিতেও দলটিকে নানা ধরনের বাধা, প্রতিবন্ধকতার মুখে পড়তে দেখা গেছে। এমন অবস্থায় আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগের খবর প্রকাশ পেল।

জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, ‘সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা করছি। আশা করি শিগগির আনুষ্ঠানিকভাবে আমরা নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটাতে পারব।  আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
সংশ্লিষ্ট  সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মপ্রকাশ করা কয়েকটি দল এই জোটে থাকতে পারে। এ ছাড়া গত ৯ আগস্ট ঢাকার গুলশানে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলে সংহতি প্রকাশ করতে আসা কয়েকটি দলও এতে যুক্ত হতে পারে।




মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্র

মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্র

ad300