| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আবারও শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আবারও রাজপথে নেমেছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন নেতা-কর্মীরা। এর ফলে ওই এলাকার যান চলাচল আংশিক ব্যাহত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে হাদি হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

  • প্রকাশের সময় : 02-01-2026 | 10:58 PM
আবারও শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ হাদি হত্যা বিচার দাবিতে উত্তাল শাহবাগ
ad728
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আবারও রাজপথে নেমেছে সংগঠনটি। 

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন নেতা-কর্মীরা। এর ফলে ওই এলাকার যান চলাচল আংশিক ব্যাহত হয়।

শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে ফের উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে হাদি হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা 'এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে' এবং দেশীয় ও আন্তর্জাতিক হস্তক্ষেপ বিরোধী নানা স্লোগান দেন। তাদের এই অবস্থানের কারণে শাহবাগের একপাশের রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের আইনের আওতায় না আনলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। শুক্রবার শাহবাগের বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি সরকারের ভূমিকার সমালোচনা করে এই আল্টিমেটাম দেন।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগে আয়োজিত সমাবেশে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার ২১ দিন পার হলেও সরকার প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তিনি একে সরকারের 'সদিচ্ছার অভাব' বলে অভিহিত করেন।

জাবের অভিযোগ করেন, ওসমান হাদি ভারতের সাংস্কৃতিক আধিপত্য ও সার্বভৌমত্বের পক্ষে আপসহীন ছিলেন বলেই তাকে টার্গেট করা হয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, সরকার ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও যদি সেখানে কেবল ফয়সাল করিম মাসুদের নাম থাকে, তবে তা ছাত্র-জনতা মেনে নেবে না। এই হত্যার নেপথ্যে থাকা সকল প্রভাবশালীদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এরপর থেকেই ইনকিলাব মঞ্চ ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে আসছে। আজকের কর্মসূচির আগে সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে এই আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছিল।




ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ad300