| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের

  • প্রকাশের সময় : 26-12-2025 | 05:02 PM
ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের
ad728
শহীদদের রক্তস্নাত পথ ধরে একটি ন্যায়বিচারভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তরুণদের মধ্যে যে জাগরণ সৃষ্টি করেছে, তা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫’-এ জাহিদুল ইসলাম দেশের রাজনৈতিক ইতিহাসের সংকটগুলো তুলে ধরেন। তিনি বলেন, ১৯৪৭ বা ১৯৭১ এর পরবর্তী সময়েও দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি আসেনি। বরং দীর্ঘ সময় ধরে একদলীয় শাসন এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধের অপচেষ্টা রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। বিশেষ করে গত দেড় দশকের শাসনব্যবস্থায় দুর্নীতি, ভোট জালিয়াতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৩ সালের পর থেকে ছাত্রশিবিরসহ বিভিন্ন আদর্শিক সংগঠনকে দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে, কিন্তু সত্য আজ উদ্ভাসিত।

বিদায়ী সভাপতি তার বক্তব্যে ফিলিস্তিনের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি মনে করেন, জুলাই বিপ্লবের পর দেশে যে ফ্যাসিবাদের অবসান ঘটেছে, তা তরুণ সমাজকে এক নতুন আদর্শিক জাগরণ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সাহস জুগিয়েছে। ছাত্রশিবির সেই স্পিরিটকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা। শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে দেশি-বিদেশি বহু আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।





বিএনপি ৩৯ জামায়াত ২১ এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে

বিএনপি ৩৯ জামায়াত ২১ এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে

ad300