| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

একটিবারের জন্য ক্ষমতায় দিন,আমরা ভালো হয়ে গেছি: জামায়াত

জামায়াতে ইসলামী যে ‘অতীতে’ বাংলাদেশের জনগণের সঙ্গে ‘অন্যায় আচরণ’ করেছে, ‘জুলুম করেছে’ তার জন্য মাফ চেয়ে আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ভালো হয়ে গেছি। ৭১ এর ভূমিকার কথা কবুল করে আবারো ‘বিনাশর্তে’ মাফ চাইলেন ডা.শফিকুর রহমান।

  • প্রকাশের সময় : 16-12-2025 | 07:17 PM
একটিবারের জন্য ক্ষমতায় দিন,আমরা ভালো হয়ে গেছি: জামায়াত
ad728

নিজস্ব প্রতিবেদক :   জামায়াতে ইসলামী যে ‘অতীতে’ বাংলাদেশের জনগণের সঙ্গে ‘অন্যায় আচরণ’ করেছে, ‘জুলুম করেছে’ তার জন্য মাফ চেয়ে আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ভালো হয়ে গেছি। ৭১ এর ভূমিকার কথা কবুল করে আবারো ‘বিনাশর্তে’ মাফ চাইলেন ডা.শফিকুর রহমান।

তিনি বললেন, একটিবারের জন্য আমাদের আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একাত্তরে এদেশের মানুষের স্বাধীনতার প্রত্যাশাকে তখনকার জামায়াত নেতৃত্বের ‘সম্মান করা উচিত’ ছিল, এমন কথা এর আগেও একবার বলেছেন শফিকুর রহমান। নির্বাচন সামনে রেখে ভোটারদের সমর্থন চেয়ে তিনি দলের অতীতের কর্মকাণ্ডের জন্য কয়েক দফা ক্ষমাও চেয়েছেন।

ভোটের আগে বিজয় দিবসে শফিকুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। সেদিন যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, আহত-পঙ্গু হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

একাত্তরে পাকিস্তানি শাসকদের বর্বর হত্যাযজ্ঞ যখন এ দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিল, জামায়াতে ইসলামী তখন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়।

সেই সময়ের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ ‘প্রমাণিত হওয়ায়’ তাদের দণ্ড দেওয়ার কথা বলা হয় ট্রাইব্যুনালের রায়ে।

তাদের মধ্যে গোলাম আযম ও সাঈদী কারাগারে মারা যান। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।

স্বাধীনতার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত আমির শফিকুর বলেন, তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন। মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন।

মানুষের বাচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন। ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন। এক কথায় নগর জীবনে, জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে, সবগুলা সেদিন দলিত মথিত হয়েছিল।

তিনি বলেন, আমাদের পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আধা-সামরিক বাহিনী ছিল, সাহায্যকারী আনসার ছিল; কিন্তু দল, গোষ্ঠী, পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষীবাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল।

যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে। এ মানুষগুলোর আর সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। সম্ভ্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল। ঘর থেকে মা-বোনরা বের হতে চাইতেন না। এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল। মন্ত্রী-প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল।

শফিকুর রহমান বলেন, আমরা আশা করেছিলাম, বায়াত্তরের ১০ জানুয়ারি থেকে পঁচাত্তরের ১৫ অগাস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, একনায়কতন্ত্র কায়েম হয়েছিল; যার পরিণতি স্বচক্ষে দেখেছে এদেশের মানুষ। এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধোন না কেন, কালো কয়লা আরো কুচকুচে কালো হয়। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে।

তিন দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। বায়াত্তরের ১০ জানুয়ারি, আবার এসেছিলেন ৯৬ সালের ১০ জানুয়ারি, এরপরে তারা আবার এসেছিলেন ২০০৯ সালের ৭ জানুয়ারি। এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছেন।

“’৯৬ সালে ক্ষমতায় আসার আগে হাতজোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। …জনগণ সহজ-সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।”

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল, তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল। চুয়াত্তরের দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে-মাঠে, পথে-ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে। এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না।

“সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ঢাকার লাশগুলো দাফনের ব্যবস্থা করেছিল। কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। মাত্র সাড়ে ৪ বছরের, পৌনে ৪ বছরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল।

“এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন। কে সেদিন তাদেরকে হত্যা করেছিল? যারা ’৭১-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন ক্ষেপে গিয়েছিল, এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়।”



বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

ad300