| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নারায়ণগঞ্জে প্রবাসীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

  • প্রকাশের সময় : 11-12-2025 | 07:19 PM
নারায়ণগঞ্জে  প্রবাসীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
ad728
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের পাঁচতলা ভবনের শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনিরা বেগম (২১) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানাধীন আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরের হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের বাড়ির পাঁচতলায় ভাড়া থাকতেন। একই ভবনের চতুর্থ তলায় তার শ্বশুর শাশুড়ি থাকতেন।

নিহতের স্ত্রী মনিরা বেগম জানিয়েছেন, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সৌদি আরব থেকে হাজীগঞ্জ এলাকায় বাসায় ফেরেন তার স্বামী। তিনি নিট কনসার্ন নামের একটি পোষাক তৈরি কারখানায় কর্মরত ছিলেন। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে তুচ্ছ বিষয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে নিজাম উদ্দিন ডিভোর্সের প্রসঙ্গ তুললে তিনি ডিভোর্সের বিষয়ে সম্মতি দেন। পরবর্তী সময়ে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। তিনি স্বামীকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে স্বামীর বড় ভাই মইনুদ্দিন ও খালাতো ভাই আশরাফুল হাসপাতালে নিতে দেননি বলে অভিযোগ করেছেন মনিরা।

নিহতের ভাই মইনুদ্দিন জানান, তার ভাই দুই বছর পর সৌদি আরব থেকে স্ত্রীসহ বাড়িতে উঠেন। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন বিছানার উপর তার ভাইয়ের মরদেহ। তখন তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নির্ধারণ করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।