| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

  • প্রকাশের সময় : 17-12-2025 | 02:48 PM
অটোরিকশা থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু
ad728


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মোহাম্মদ নুরুল কবির (৩৩)। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। আজ বুধবার (১৭ ডিসেম্বর) ওই স্কুলে শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন হওয়ার কথা ছিল। নুরুল কবির বনভোজনের জন্য বাজার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

নিহত নুরুল কবিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে চাকরিতে যোগ দেওয়ার পর তিনি ওই বিদ্যালয়ের পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার চার বছরের ছেলে ও এক বছরের একটি মেয়েশিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, বনভোজনের জন্য বাজার শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় নুরুল কবির স্কুলে ফিরছিলেন। এ সময় তিনি সামনের আসনে বসা ছিলেন। ঘটনাস্থলের মোড়ে পৌঁছালে তিনি অটোরিকশা থেকে ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে ওই সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এরপর সেখান থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ইমরান বলেন, ‘আজ আমরা স্কুলের শিক্ষকেরা পরিবার নিয়ে একটি বনভোজনের আয়োজন করেছিলাম। নুরুল কবির গতকাল রাতে বনভোজনের বাজার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আমরা বাঁশখালীতে গিয়ে তাঁকে আজ শেষবিদায় জানিয়ে এসেছি।

রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ  বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। রাতে শুনেছি ওই শিক্ষক হাসপাতালে মারা গেছেন। তবে এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ কোনো কিছু জানায়নি। মামলা হলে অঅমরা তদন্ত করে ব্যবস্থা নেব।



বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ad300