| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

একবার সুযোগ দেন,না পারলে ছুড়ে ফেলে দেবেন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন। রবিবার (৭ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

  • প্রকাশের সময় : 08-12-2025 | 02:59 AM
একবার সুযোগ দেন,না পারলে ছুড়ে ফেলে দেবেন: হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগ করেন হাসনাত
ad728


নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন।

রবিবার (৭ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গুন্ডানির্ভর রাজনৈতিক দল না। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারব না। মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় নেমেছি। জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে এক সময় সরকার গঠন হবে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা-পান্ডানির্ভর। আমাদের অনেক বড় সংগঠন নাই। আমরা শুরু করেছি কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশাআল্লাহ আমরা এক সময় সরকার গঠন করব। দেবিদ্বারে মন্ত্রিত্ব আসবে ইনশাআল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে নয় মাসের মধ্যে। আমরা বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি।

একই দিনে প্রায় ১০টিরও বেশি পথসভা এবং বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে গ্রামের নারী-পুরুষ হাসনাত আবদুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনে খরচ করার জন্য তাকে টাকাপয়সা দেন। এ সময় স্থানীয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আ

চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আ

ad300