| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

উদ্যোক্তা তনির মামলায় সাংবাদিক কারাগারে

  • প্রকাশের সময় : 27-11-2025 | 07:18 PM
উদ্যোক্তা তনির মামলায় সাংবাদিক কারাগারে
ad728
‎বহুল আলোচিত উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির চাঁদাবাজির মামলায় সাংবাদিক আকাশ নিবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাইবার সুরক্ষা আইনের এই মামলায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আকাশের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

‎গত ২১ নভেম্বর আকাশ নিবিরসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন তনি। মামলার অপর দুই আসামি হলেন মহুয়া খাতুন ওরফে মৌ সুলতানা এবং তানিয়া।

‎বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হাতিরঝিলের নয়াটোলা মধুবাগ রোড থেকে আকাশ নিবিরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক।

আসামিপক্ষের আইনজীবী শামীম মিয়া জামিন চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত জামিনের বিরোধিতা করেন।

‎মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা বেশ কিছুদিন ধরে তনি এবং তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অশালীন ও মিথ্যা, বিভ্রান্তিমূলক পোস্ট করে সম্মানহানি করছেন। গত ২১ জুন বিকেল ৪ টার দিকে তনি বনানী বাসায় বসে নিজের ফেসবুক আইডি থেকে দেখতে পান, মৌ সুলতানা নামে ফেসবুক আইডি থেকে তাকে ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে পোস্ট করেছেন। এর কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, তাকে এবং তার স্বামী মৃত সাদাদ রহমানকে নিয়ে অশ্লীল, মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করা হয়েছে।

এ ছাড়াও আসামি আকাশ নিবির তার ইউটিউব আইডি থেকে তনিকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও পোস্ট করেন। আসামিরা তাকে, তার পরিবারের সদস্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য সম্বলিত ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে থাকেন। তনি এবং তার স্বামী মৃত সাদাদ রহমানের বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে খাঁটি বলে প্রচার করেন।

তনির সন্তানের জন্মকে প্রশ্নবিদ্ধ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে  পোস্ট করেন। তনি তাদের সাথে যোগাযোগ করে এসব না করার অনুরোধ জানালে এটা তারা কর্ণপাত না করে তার কাছে চাঁদা দাবি করেন।




দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

ad300