| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খালেদা জিয়াকে নিতে কোনো অ্যাম্বুলেন্স আসছে না

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ভাড়া করা জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, জার্মানভিত্তিক 'এফএআই অ্যাভিয়েশন গ্রুপ' পূর্বের নেওয়া অবতরণের অনুমতি (স্লট অনুমোদন) বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এটি খালেদা জিয়ার লন্ডনযাত্রার সর্বশেষ ধাপ ছিল, যা এখন ফের অনিশ্চিত হয়ে পড়ল।

  • প্রকাশের সময় : 09-12-2025 | 01:06 AM
খালেদা জিয়াকে নিতে কোনো অ্যাম্বুলেন্স আসছে না খালেদা জিয়াকে নিতে আপাতত কোন জার্মান এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানা গেছে
ad728
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ভাড়া করা জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল   মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, জার্মানভিত্তিক 'এফএআই অ্যাভিয়েশন গ্রুপ' পূর্বের নেওয়া অবতরণের অনুমতি (স্লট অনুমোদন) বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এটি খালেদা জিয়ার লন্ডনযাত্রার সর্বশেষ ধাপ ছিল, যা এখন ফের অনিশ্চিত হয়ে পড়ল।

বেবিচকের একজন কর্মকর্তা সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমেআগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য নেওয়া স্লট অনুমোদনের প্রত্যাহারের আবেদন করেছে। এই বাতিলের অনুরোধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, তিনি এখনও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসার আনুষ্ঠানিক বার্তা  পাননি।

কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু 'কারিগরি ত্রুটির কারণে' সেই অ্যাম্বুলেন্স বাতিল করা হয়। এরপর কাতার সরকার জার্মানি থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা দেয়। ওই জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের প্রাথমিক আবেদন গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বেবিচকে জমা পড়েছিল এবং মঞ্জুর সাপেক্ষে এটি   আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সর্বশেষ মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়া এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থার কারণে আপাতত এই যাত্রা বাতিল করা হলো। এখন নতুন করে কবে নাগাদ এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করা হবে এবং কবে খালেদা জিয়া লন্ডন যেতে পারবেন, সে বিষয়ে বিএনপি বা তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।




প্রতিদিন নতুন রেকর্ড কেন বাড়ছে স্বর্ণের দাম

প্রতিদিন নতুন রেকর্ড কেন বাড়ছে স্বর্ণের দাম

ad300