| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাতীয় নির্বাচনে আপিল শুনানীতে প্রার্থীতা ফিরে পেলেন ৫২জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানীর প্রথম দিনে ৭০ জন প্রার্থীর শুনানী হয়। এর মধ্যে ৫২ জন আবেদনকারীর মনোনয়ন মঞ্জুর হয়েছে। আর ১৫ জনের প্রার্থিতা বাতিল করা হয় এবং ৩ জনের আবেদন স্থগিত করা হয়েছে। বাতিল ১৫ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

  • প্রকাশের সময় : 11-01-2026 | 02:17 AM
জাতীয় নির্বাচনে আপিল শুনানীতে প্রার্থীতা ফিরে পেলেন ৫২জন ইসিতে অনুষ্ঠিত হয় আপিল শুনানী, সেখানে প্রার্থী নিজে বা তার উকিল উপস্থিত ছিলেন
ad728


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানীর প্রথম দিনে ৭০ জন প্রার্থীর শুনানী হয়। এর মধ্যে ৫২ জন আবেদনকারীর মনোনয়ন মঞ্জুর হয়েছে।   আর ১৫ জনের প্রার্থিতা বাতিল করা হয় এবং ৩ জনের আবেদন স্থগিত করা হয়েছে। বাতিল ১৫ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
আজ শনিবার (১০ জানুয়ারী) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এ শুনানি হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।
আপিলে প্রার্থীতা মঞ্জুর হয়েছে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনীম জারা (ঢাকা-৯), জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২)সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। 

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনের ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে। ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ৭০টি আপিলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া এ দিন আরও ১৫টি আপিল নামঞ্জুর করা হয়। অর্থাৎ প্রথম দিনে মোট ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে (শুক্রবার) ১৭৬টি আপিল জমা হয়।

আজ শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৮০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।



ভূমিসেবা নিতে মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ভূমিসেবা নিতে মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ad300