| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধারনামে ভোটের প্রচার আচরণবিধি লঙ্ঘন

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটের প্রচার চালালেন করেকজন রাজনৈতিক নেতার অনুসারীরা। এর ফলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর নির্বাচনকেন্দ্রিক আগাম প্রচার বন্ধ করতে ইসির নির্দেশনা তারা আমলেই নেননি।

  • প্রকাশের সময় : 16-12-2025 | 07:45 PM
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধারনামে ভোটের প্রচার আচরণবিধি লঙ্ঘন জয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটের প্রচার চালালেন করেকজন রাজনৈতিক নেতার অনুসারীরা।
ad728


 নিজস্ব প্রতিবেদক:  বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটের প্রচার চালালেন করেকজন রাজনৈতিক নেতার অনুসারীরা। এর ফলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর নির্বাচনকেন্দ্রিক আগাম প্রচার বন্ধ করতে ইসির নির্দেশনা তারা আমলেই নেননি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে সাভার ও আশুলিয়া এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে দলে দলে শ্রদ্ধা নিবেদন করতে আসেন হাজারো মানুষ। এ সময় তাদের বিভিন্ন নেতার নামে টানা স্লোগান দিতে দেখা যায়।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর নির্বাচনকেন্দ্রিক আগাম প্রচার বন্ধ করার নির্দেশ দিয়ে রবিবার সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়। ইসির ওই নির্দেশনায় ধর্মীয়, সামাজিক ও জাতীয় অনুষ্ঠানে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার কথা বলা হয়েছিল।

এর একদিন বাদে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের আয়োজনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা দেখা গেল।

ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের কয়েক হাজার অনুসারী ভিড় জমান স্মৃতিসৌধে। তাদের হাতে বিপুল সংখ্যক ব্যানার ছিল, যেখানে সরাসরিই লেখা ছিল 'ধানের শীষে ভোট দিন'।

এ সময় কর্মীরা তাদের নেতার নাম নিয়ে মুহূর্মুহূ স্লোগান দিতে থাকেন। 'ভোট দিব কিসে, ধানের শীষে', 'আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে'– এমন স্লোগানও শোনা যায়। তাদের মাথায় ছিল প্রার্থীর নাম খচিত টুপি।

স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের বাইরে শখানেক যুবককে জাতীয় নাগরিক পার্টির নামে স্লোগান দিতে দেখা যায়। পরে দলটির কেন্দ্রীয় নেতারা এলে তাদের সঙ্গে তারা স্মৃতিসৌধে প্রবেশ করেন শ্রদ্ধা নিবেদনের জন্য।

এর আগে তারা 'সাভারের মাটি, এনসিপির ঘাটি', 'একাত্তর মরে না, চব্বিশ ছাড়ে না'সহ দলীয় প্রতীক শাপলা কলির নামে স্লোগান দিচ্ছিলেন।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের একটি বড় মিছিলে নাজমুল হাসান অভির নামে ব্যানার-ফেস্টুন দেখা যায় অনুসারীদেরকে হাতে। তারাও নেতার নামে স্লোগান দিচ্ছিলেন। রাজনৈতিক দলের এমন আচরণে বিরক্তি প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা নাগরিকরা।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার চালানোর সুযোগ রয়েছে।

গত রবিবারের নির্দেশনায় ইসি বলেছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর বিধি ১৮ অনুযায়ী, নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টার আগ পর্যন্ত নির্বাচনি প্রচার করা যাবে।

এই সময়সীমার বাইরে নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না করে তথা নির্বাচনি পরিবেশ এবং ওই আচরণ বিধির শর্ত প্রতিপালন করে জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন এবং ধর্মীয়, সামাজিক ও এধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সম্মতি বা অনুমতি গ্রহণ করতে হবে।

 



সর্বশেষ সংবাদ