| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট: ফখরুল

  • প্রকাশের সময় : 11-12-2025 | 08:03 PM
তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট: ফখরুল
ad728
তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল  ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন,বিএনপি তফসিল ঘোষণায় সন্তুষ্ট। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

ইসির উদ্দেশে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে। নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল প্রমাণ করেছে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়।

তিনি জানান, নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে।  সব প্রার্থী এই নির্বাচনকে উৎসবে পরিণত করবে।

জোটের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের নিয়েই নির্বাচন করব।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চায় দল। নির্বাচন হবে না, এমন কোনো আশঙ্কা নেই আমার। নির্বাচন হবে কি হবে না, সেটাতেও ভুগছি না। নির্বাচন হতেই হবে এবং সেটা ঘোষণা হয়েছে এবং আশা করি নির্বাচন হবে।



দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ: ইসি সচিব

দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ: ইসি সচিব

ad300