| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দিল্লির রাজসিংহাসন জ্বালিয়ে দেয়া হবে: হাসনাত

  • প্রকাশের সময় : 13-12-2025 | 10:09 PM
দিল্লির রাজসিংহাসন জ্বালিয়ে দেয়া হবে: হাসনাত
ad728
বাংলাদেশের দিল্লির রাজসিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন,গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তিনি।
 
হাসনাত বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী নতুন ভাবে সক্রিয় হচ্ছে।
 
ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হচ্ছে এটা সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছে। রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করা হচ্ছে।
 
ভারতকে হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না সে যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেয়া হবে না।
 
হাসনাত বলেন, আপনি যে পন্থি হন না কেন আমাদের একটা জায়গায় ঐকবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওমীলীগের সঙ্গে এখন পরকীয়া করছে।
 
আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান। সিমান্তের ওপার বা অন্যদেশ থেকে নয় ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে।



যেকোনও মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে: তারেক রহ

যেকোনও মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে: তারেক রহ

ad300