| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মতো পরিবেশ তৈরি হয়েছে: ফখরুল

  • প্রকাশের সময় : 01-12-2025 | 11:48 PM
দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মতো পরিবেশ তৈরি হয়েছে: ফখরুল
ad728

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন, দেশে এখন অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে। কমিশনের মধ্য দিয়ে সংস্কারের সনদ হয়েছে, বিএনপি তাতে স্বাক্ষর করেছে। দেশে এখন একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সেভাবেই প্রস্তুতি চলছে। বিএনপি আশা করে, দেশের মানুষ এই সুযোগ গ্রহণ করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ গঠন করবে। এর মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অবশ্যই দেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তাঁর রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকেরা কাজ করছেন। আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি এখন বিদেশে নিয়ে যাবার মত পরিস্থিতিতে নেই।




শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়া

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়া

ad300