| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি

  • প্রকাশের সময় : 21-02-2026 | 07:06 PM
কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি
ad728
বাঙালির জীবনে শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে ফিরে এলো অমর একুশে ফেব্রুয়ারি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা। আজ সেই আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ৭৪ বছর পূর্ণ হলো।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে নগ্নপদে প্রভাতফেরি নিয়ে আবালবৃদ্ধবনিতা শহীদ মিনারে সমবেত হচ্ছেন। রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি শহীদ মিনার আজ ফুলে ফুলে ছেয়ে গেছে বীর সন্তানদের প্রতি জাতির কৃতজ্ঞতায়। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে শোকের প্রতীক কালো পতাকা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তারা ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং দেশ গড়ায় একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও দিনভর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছে।

১৯৪৭ সালে দেশভাগের পরপরই শুরু হওয়া ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ প্রকাশ পায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। তৎকালীন শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে এলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন ২২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন এবং গায়েবি জানাজায় অংশ নেন। শহীদদের স্মৃতি ধরে রাখতে ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে তৈরি করা হয় প্রথম শহীদ মিনার, যা ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয় তৎকালীন সরকার।

দীর্ঘ সংগ্রামের পর ১৯৫৪ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির প্রস্তাব গৃহীত হয় এবং ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে ১৯৮৭ সালের ৮ মার্চ থেকে কার্যকর হওয়া ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাসের মাধ্যমে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করার আইনি ভিত্তি তৈরি হয়।

বাঙালির এই আত্মত্যাগ আজ বিশ্ববাসীর সম্পদ। ১৯৯৮ সালে কানাডাপ্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুস সালামের উদ্যোগে গঠিত ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’-এর প্রচেষ্টায় এবং বাংলাদেশ সরকারের সক্রিয় সহযোগিতায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। পরবর্তী সময়ে ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে দিবসটি প্রতিবছর পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

আজকের এই দিনে জাতি কেবল ভাষাশহীদদের স্মরণই করছে না, বরং মায়ের ভাষার শুদ্ধ চর্চা এবং অপসংস্কৃতি রোধে নতুন করে শপথ গ্রহণ করছে। একুশ মানে মাথা নত না করা–সেই চেতনাই আজ বাঙালির হৃদয়ে অম্লান।



সর্বশেষ সংবাদ