| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচন সামনে: বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে: নাহিদ

  • প্রকাশের সময় : 10-12-2025 | 06:07 PM
নির্বাচন সামনে: বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে: নাহিদ রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন
ad728

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতের সমর্থকরা অস্ত্রের মহড়া দিচ্ছে। আমরা বলবো, সংস্কার যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চাই। এনসিপির প্রাথমিক তালিকায় স্থানপ্রাপ্তদের কেউ দুর্নীতি ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে প্রার্থিতা বাতিল হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তার বক্তব্যের আগে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

ঢাকা-১০ আসন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে কিনা প্রশ্নে নাহিদ বলেন, আমরা কোনও আসন বিশেষ কারও জন্য ফাঁকা রাখিনি। যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, মনোনয়ন বোর্ডের রিপোর্ট অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম, আমরা চাই সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নমিনেশনে নির্বাচনে তাদের আহ্বান জানিয়েছিলাম। আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই। আমাদের প্রার্থী তালিকায় সে প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের দলীয় সাংগঠনিক যারা কাজ করেছেন, এর বাইরে থেকেও যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী বাংলাদেশি তাদের আমরা মনোনয়ন দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের মনোনয়ন তালিকা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী-পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুলো, বিভিন্ন শ্রেণি-পেশার সবার সমন্বয় করবো। আমরা প্রাথমিক ১২৫ তালিকায় সেটাই করার চেষ্টা করেছি। আমাদের ৩০০ তালিকাতেও আমরা সেটাই করবো।

নাহিদ বলেন, যতদিন না আমরা চূড়ান্তভাবে ৩০০ আসনে মনোনয়ন দিচ্ছি, ফলে যদি কেউ..আমাদের দলের এখনও সুযোগ আছে। আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, সেই জায়গা যদি আমরা আরও ভালো প্রার্থী পাই বা কারও বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার মনোনয়ন বাতিল করা হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি সংস্কারের পক্ষে জনগণকে নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে চায়। তিনি জানান, কৃষক, নারী, যুবক, পাহাড়ি ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার দল।

কারও বিরুদ্ধে কোনও অভিযোগ এলে এবং রাষ্ট্র, সংস্কারবিরোধী ও ঋণখেলাপির অভিযোগ এলে প্রার্থিতা বাতিল করা হবে।



সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

ad300