| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাম দলগুলোর মিছিলে পুলিশের লাঠিচার্জ: সাইফুল হকের নিন্দা

  • প্রকাশের সময় : 04-12-2025 | 08:56 PM
বাম দলগুলোর মিছিলে পুলিশের লাঠিচার্জ: সাইফুল হকের নিন্দা বাম দলগুলোর মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত অনেকেই
ad728


নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বাম দলগুলোর মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কয়েকটি বাম দলের শান্তিপূর্ণ মিছিলে হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়। এ ধরনের আচরণ করে বন্দর বিদেশির হাতে দেওয়া যাবে না।

বিবৃতিতে সাইফুল হক বলেন, দেশের বন্দর বিদেশি কোম্পানিগুলোর কাছে ইজারা দেওয়ার বিরুদ্ধে আজ দুপুরে বামপন্থিদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশি হামলা-আক্রমণ ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।

বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশি ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের কথাই মনে করিয়ে দেয়। আজকের পুলিশি আক্রমণে নারীরাও রেহাই পায়নি।

সাইফুল হক বলেন, রাজনৈতিক দল বা নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিলে হামলাকে অপরাধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তিনি ন্যাক্কারজনক হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় যুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

রাজধানীর কাকরাইল এলাকায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জে ১২ জন আহত হন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।