| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভাসানটেকে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেকে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দেশের ৭টি জেলায় ম্যারাথন প্রচারণা ও জনসভা শেষে আজ ভোরে তিনি রাজধানীতে ফিরেছেন। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ভাসানটেক বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওই আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

  • প্রকাশের সময় : 24-01-2026 | 01:21 AM
ভাসানটেকে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেকে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দেশের ৭টি জেলায় ম্যারাথন প্রচারণা ও জনসভা শেষে আজ ভোরে তিনি রাজধানীতে ফিরেছেন। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ভাসানটেক বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওই আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম আশা প্রকাশ করেছেন যে, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকের জনসভাতেও সাধারণ মানুষের বিশাল সমাগম ঘটবে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে তারেক রহমান দেশজুড়ে ঝটিকা নির্বাচনী সফর শুরু করেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে প্রচারণা শুরু করে একে একে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ—এই ৭টি জেলায় নির্বাচনী সভায় অংশ নেন তিনি। রাতভর সফর শেষে শুক্রবার ভোর ৪টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। বর্তমানে ঢাকা-১৭ আসনে তার পক্ষে 'ধানের শীষ' প্রতীকের প্রচারণায় মুখর রয়েছেন দলীয় নেতাকর্মীরা।




সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেট

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেট

ad300