| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা, রয়েছে ২২ টি মামলা

  • প্রকাশের সময় : 05-01-2026 | 04:20 PM
মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা, রয়েছে ২২ টি মামলা
ad728


নিজস্ব প্রতিবেদক:  ঢাকা-৮ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা আবআসের সম্পদের পরিমান ৬৮ কোটি। জাতীয় নির্বাচন উপলক্ষে দেয়া হলফনামায় নিজের নামে ৬৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন তিনি। ইসি সূত্রে  এ তথ্য পাওয়া গেছে। তার নামে ২২টি মামলা রয়েছে। 

সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঘোষিত আয়ের বড় অংশই এসেছে বিভিন্ন আর্থিক বিনিয়োগ ও বাড়িভাড়া থেকে।

হলফনামা অনুযায়ী, বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করলেও ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি। ঘোষিত আয়ের পুরোটা এসেছে বাড়িভাড়া, ব্যাংক আমানত, এফডিআর, সঞ্চয়পত্র ও পুঁজিবাজারে বিনিয়োগ থেকে।

এর মধ্যে বাড়িভাড়া থেকে বছরে আয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা। এ ছাড়া এফডিআর ও ব্যাংক আমানতের সুদ বাবদ আয় ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকে আয় ৪ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা।

সম্পদের বিবরণীতে মির্জা আব্বাসের নামে ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ারের তথ্য রয়েছে। পাশাপাশি ৩০ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। অস্ত্র ক্রয়ে খরচ দেখানো হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা। 

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৮ লাখ টাকা মূল্যমানের অকৃষি জমি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের তালিকায় রয়েছে ৬ হাজার ১০৬ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন, দুটি গাড়ির পার্কিং সুবিধাসহ ২ হাজার ৯৩০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যমানের ৮ হাজার ৩০ বর্গফুটের একটি ফ্লোর। এ ছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও পাঁচটি ফ্ল্যাটের কথা উল্লেখ করা হলেও সেগুলোর অর্জনকালীন মূল্য দেখানো হয়নি। এসব ফ্ল্যাটের মোট আয়তন ৮ হাজার ৬০৪ বর্গফুট।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, সবশেষ অর্থবছরে মির্জা আব্বাস ৩ কোটি ৫৫ লাখ টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন।

তার স্ত্রী আফরোজা আব্বাসের নামে সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ঢাকা ব্যাংকের শেয়ারের মূল্য ৩১ কোটি ৩৪ লাখ টাকা। পাশাপাশি ২২ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতুর তথ্যও রয়েছে।

সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি সরকারি কোষাগারে ১১ লাখ ৪৫ হাজার টাকা কর পরিশোধ করেছেন।

১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মির্জা আব্বাস শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক ডিগ্রির কথা উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে ২২টি মামলার তথ্যও তুলে ধরা হয়েছে হলফনামায়।





প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

ad300