| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে:আমীর খসরু

  • প্রকাশের সময় : 22-12-2025 | 08:08 PM
রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে:আমীর খসরু
ad728


নিজস্ব প্রতিবেদক: রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বাণ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২২ ডিসেম্বর) নগরের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়ীদের জন্য আয়োজিত বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, জনগণের ক্ষমতা বাড়িয়ে, সরকারের ক্ষমতা কমানোই গণতন্ত্র। বিএনপি ক্ষমতায় গেলে আবার জনগণের কাছে ফিরে আসবে। অনেকে মনে করেন, ক্ষমতায় যাওয়ার পর আগের মতোই চলবে। কিন্তু তা হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়েছে। মানুষের মনোজগত পরিবর্তিত হয়েছে। সুতরাং, আগের মতো বাংলাদেশ চলবে না। আমাদের এটা ধারণ ও বুঝতে হবে। জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্যে দেশ চলতে হবে। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা-বাণিজ্যে যে সমস্ত প্রশাসনিক বাধা আছে, সেগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসার ব্যয় কমিয়ে আনা হবে। অতীতে দুর্নীতির কারণে দেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে; অথচ এটি আমাদের জিডিপির চেয়ে বড় হওয়ার কথা ছিল। বিএনপি ক্ষমতায় গেলে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পেছাবে না। কেউ নিজের স্বার্থে পেছানোর চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

সংলাপ অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম। আলোচনায় অংশ নেন সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।




সর্বশেষ সংবাদ