| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শুধু মুক্তিযুদ্ধ নয়, ৪৭ থেকে সব ভুলের জন্য ক্ষমা চাই: জামায়াত আমির

জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘শুধু মুক্তিযুদ্ধ নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

  • প্রকাশের সময় : 23-10-2025 | 11:01 PM
শুধু মুক্তিযুদ্ধ নয়, ৪৭ থেকে সব ভুলের জন্য ক্ষমা চাই: জামায়াত আমির
ad728
জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘শুধু মুক্তিযুদ্ধ নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইউ ইয়র্কে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘এই ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি, শুধু একাত্তর নয়, ’৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারও যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশ্বর্ত ক্ষমা চাই।’

জামায়াতের আমির আরও বলন, ‘আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি এ কথা বলবো কীভাবে। আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়। এখন মাফ চাওয়ার পরে বলে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়।’