| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সব গুম-খুন ও গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে প্রতিটি গুম, খুন এবং গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে যারা জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বিচার হবেই এবং এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ।

  • প্রকাশের সময় : 30-03-2026 | 06:05 PM
সব গুম-খুন ও গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ad728
দেশের মাটিতে প্রতিটি গুম, খুন এবং গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে যারা জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বিচার হবেই এবং এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ।

সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের এবং ইনশাআল্লাহ প্রতিটি ঘটনার সঠিক বিচার হবে।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা গ্রহণে সবাই একমত হয়েছেন। তিনি বলেন, অভ্যুত্থানের সময় যারা প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এ সময় তিনি সংবিধান সংশোধনে সংসদ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দেন। সরকারের এই অনড় অবস্থান দেশের বিচারহীনতার সংস্কৃতি দূর করতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।




রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, এটা কীসের ইঙ্গিত

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, এটা কীসের ইঙ্গিত

ad300