| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বিএনপির রাজনীতির অংশ: এ্যানি

  • প্রকাশের সময় : 05-11-2025 | 10:15 PM
সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বিএনপির রাজনীতির অংশ: এ্যানি
ad728
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,ধর্মের প্রতি সম্মান বিএনপির রাজনীতিতে প্রতিফলিত হয়। আমরা একে অপরের সঙ্গে এক দেশেই বাস করছি, এক ভূখণ্ডে আছি। এখানে ধর্ম, বর্ণ বা জাতিগত ভেদাভেদ নেই। সবাই আমরা বাংলাদেশি। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান, আবার মারমা, চাকমা সবাই আছি। এটি একটি রংধনু, যার সাতটি রঙ রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে আয়োজিত অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে ধানের শীষ নিয়ে আমাদেরকে আবারও নির্বাচনে লড়তে হবে। আগেও ধানের শীষকে বিজয়ী করেছি, এবারও আপনাদের সমর্থন নিয়ে ধানের শীষকে জিতিয়ে আনব। কারণ ধানের শীষ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ কেন তাকে বারবার মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হবে? কেন তাকে নিগৃহীত করা হবে? আজও তিনি সুস্থ না হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ও বাসায় আসা-যাওয়া করছেন, তবুও তিনি সম্মানিত ও শ্রদ্ধেয়। খালেদা জিয়া আমাদের শক্তি, আমাদের প্রেরণা। তার এই শক্তি থেকেই আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়েছি এবং এ ঐক্য অটুট থাকবে। একসঙ্গে থাকার কারণে কোনো সম্প্রদায়ের কেউ একে অপরকে আঘাত করতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষ বাস করেন। তিনি বলেন, সব ধর্মের মানুষের সম্মান রক্ষা আমাদের রাজনৈতিক আদর্শ। এটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, যার ভিত্তিতে আমরা আমাদের গ্রামাঞ্চলে সহজ, স্বাভাবিক রাজনীতি করে থাকি। যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক দর্শনের মাধ্যমে রেখে গেছেন। বিএনপিকে বলা হয় গণমানুষের দল, আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে কোনো ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, দখলদারিত্ব বা প্রতিহিংসা নেই।
রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা প্রমুখ।